
ফাইল ছবি
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সিআরপিসি ১৭৩ অনুযায়ী মোট ৩৫ জনের জন্য তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ৩৫ জনের মধ্যে ঢাকা জেলার ৪ জন, আরএমপির ৮ জন, ডিএমপির ৪ জন, গাজীপুর জেলার ১ জন এবং কুড়িগ্রাম জেলার ১৮ জন রয়েছেন।
প্রেস সচিব আরও জানান, বর্তমানে আরও ১১৬টি অভিযোগ প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে ডিএমপিতে ১০৩ জন, গাজীপুরে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং ঢাকা জেলায় ৯ জনের বিষয়ে রিপোর্ট দাখিলের কার্যক্রম চলমান।



































