বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
শেয়ার

‘একেক দলের একেক দাবিতে গণভোট করতে গেলে এ দেশে আর নির্বাচন হবে না’


‘একেক দলের একেক দাবিতে গণভোট করতে গেলে এ দেশে আর নির্বাচন হবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একেক দলের একেক দাবিতে গণভোট করতে গেলে এ দেশে আর নির্বাচন হবে না। গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই বলেও মনে করেন বিএনপির এ নেতা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমদু চৌধুরী।

কিছু মানুষ শেখ হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার সুরেই কথা বলছে। দাবি না মানলে নির্বাচনে যাবো না এমন বক্তব্য অগণতান্ত্রিক।

এসময় যে সব সংস্কারে ঐকমত্য হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো বাস্তবায়ন করার পক্ষে মত দেন আমীর খসরু।