বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

উপদেষ্টা পরিষদে আরো ৩ নীতিমালার খসড়া অনুমোদন


Chief-Adviser
প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিভাগের ৪১তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোতে প্রভাব ফেলবে এমন তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও তথ্য বিবরণীতে সভার সিদ্ধান্ত জানানো হয়।

সভায় অনুমোদিত নীতিমালার মধ্যে রয়েছে, বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’। আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, খসড়া নীতিমালাগুলো এখন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর চূড়ান্ত অনুমোদন পাবে।