
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবিরকে সহসভাপতি (ভিপি), দপ্তর সম্পাদক ও আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের নাফিউল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সঙ্গীত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
এছাড়াও ছাত্রদলের এই প্যানেলে অন্যান্য পদে মনোনীত প্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহকারী ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম রিদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নুর নবী।
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এ আর রাফি খান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ), কার্যনির্বাহী সদস্য-১ মিনারুল ইসলাম মেঘ, কার্যনির্বাহী সদস্য-২ সাঈদ হাসান ইবনে রুহুল, কার্যনির্বাহী সদস্য-৩ মাহবুব মোর্শেদ ইল্লিন ও কার্যনির্বাহী সদস্য-৪ পদে মো. আশরাফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই প্যানেল ঘোষণা করল ছাত্রদল। রাকসুর পাশাপাশি ১৭টি হল সংসদের প্যানেলও চূড়ান্ত করেছে দলটি। প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।







































