বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি: আবিদুল ইসলাম


abidul

নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি’।

এ সময় তিনি আরও বলেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আজ মঙ্গলবার সকাল ১০টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আবিদ বলেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।

এর আগে তার বিরুদ্ধে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ ওঠে।