বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ন
শেয়ার

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হাই কমিশনের জরুরি বার্তা


bd-high-comission-nepalনেপালে অবস্থানরত ও আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাই কমিশন। নির্দেশনায় সবাইকে নিজ নিজ অবস্থানস্থলে বা হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া যারা নেপালে যাত্রার পরিকল্পনা করেছেন, তাদেরকে বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালগামী কোনো ফ্লাইট না ধরার অনুরোধ জানিয়েছে হাই কমিশন।

জরুরি প্রয়োজনে নেপালে অবস্থানরত বাংলাদেশিদেরকে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:
📞 +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯
📞 +৯৭৭৯৮৫১১২৮৩৮১

এদিকে নেপালে আটকে পড়াদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩৬ সদস্য এবং মিরপুর প্রতিরক্ষা সেবা কমান্ড ও স্টাফ কলেজের ৫১ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা নেপালে শিক্ষা সফরের অংশ হিসেবে অবস্থান করছেন। প্রতিনিধি দলের প্রতিদিনের কর্মসূচি বাতিল করা হয়েছে এবং ১২ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে প্রতিনিধি দলসহ সব বাংলাদেশির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।