বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেস সচিব


Press-Secretary-shafiqul

ফাইল ছবি

নির্বাচন পদ্ধতি রাজনৈতিক দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নাকি বিদ্যমান পদ্ধতি থাকবে- সে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। খবর বাসসের।

জরিপ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এর পরিসংখ্যান প্রমাণ করে সরকারের ওপর জনগণের আস্থা আছে। তিনি আরও বলেন, জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর মানে আসন্ন নির্বাচন হবে একটি ইনক্লুসিভ নির্বাচন। সবাই ভোট দিতে এলে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া ছাড়া উপায় নেই।

গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপে দেখা যায়, দেশের ৫৬ শতাংশ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নন। পিআর চান ২১ দশমিক ৮ শতাংশ এবং চান না ২২ দশমিক ২ শতাংশ। জরিপে অংশ নেন মোট ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা। তাদের মধ্যে ৬৯ দশমিক ৯ শতাংশের মতে, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারই সবচেয়ে উপযুক্ত।