বুধবার । মার্চ ৪, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অবৈধ অভিবাসী আটক


malaysia-arrest

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ১৬৩ জন অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ২৭ বাংলাদেশিসহ মোট ১৬৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। অভিযান পরিচালিত হয়েছে কুয়ালালামপুরের পান্তাই ডালাম ও বুকিত বিনতাং এলাকায়।

ইমিগ্রেশন সূত্র জানায়, পান্তাই ডালামের এক আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগের ভিত্তিতে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ১০২ জন পুরুষ ও ৩২ জন নারী; বিভিন্ন দেশের নাগরিকের মধ্যে ৬০ জন ইন্দোনেশীয়, ৩১ জন মিয়ানমারের, ২৭ জন বাংলাদেশি, ১২ জন পাকিস্তানি, ৯ জন নেপালি ও একজন ভারতীয় রয়েছেন।

বুকিত বিনতাং এলাকায় তিনটি মাসাজ পার্লারে অভিযান পরিচালনা করে জেআইএম ৩০ জন বিদেশি নাগরিককে আটক করে। আটকদের মধ্যে ১১ জন ইন্দোনেশীয়, ১৬ জন কম্বোডীয়, ২ জন থাই ও একজন চীনা।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি জানায়, আটক সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য জেআইএম কার্যালয়ে নেওয়া হয়েছে। অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।