মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৮ জানুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
শেয়ার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার


lp-gas

ফাইল ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে নোটিশ জারি করে ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ী সমিতি। তবে বিইআরসির সঙ্গে আলোচনার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

ধর্মঘট প্রত্যাহারের ফলে এলপিজি সরবরাহ ও বিক্রি স্বাভাবিক থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।