বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৮ জানুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার

৭ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা


remittance

ফাইল ছবি

চলতি মাসের প্রথম সাত দিনে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে ৯০ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এটি প্রায় ১১ হাজার ৬৫ কোটি টাকা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আর ৭ জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭১৭ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৯০ শতাংশ।

এর আগে সদ্য শেষ হওয়া মাস ডিসেম্বরে প্রবাসী আয় রেকর্ড ভেঙেছে। ডিসেম্বর মাসে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবর ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বর ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বর ৩২২ কোটি ৬৭ লাখ ডলার।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।