
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে একটি প্রাইভেটকার উল্টে গিয়ে দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে তেজগাঁও অংশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ সময় যানজট তৈরি হয়। পরে রাত ৯টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, প্রাইভেটকারটি উত্তরা দিক থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিল। মহাখালী লাভ রোডের এক্সিট র্যাম্প অতিক্রম করার পর হঠাৎ গাড়িটির সামনের একটি চাকা বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।











































