বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ জানুয়ারি ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শেয়ার

বুক ভরা আশা নিয়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল


Mirza-Fakhrul

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কঠিন সময়ে বুক ভরা আশা নিয়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আজ দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুক ভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে। আর একটা সুযোগ সৃষ্টি হয়েছে।

এদিন বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।