
সামরিক অভিযানের হুমকি এবং সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ইরান আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১১ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেন ট্রাম্প।
সংবাদমাধ্যম ‘ডন’ ও ‘দ্য হিন্দুর’ প্রতিবেদনস সূত্রে এ খবর জানা গেছে।
ট্রাম্প বলেন, “ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চায়। একটি বৈঠকের প্রস্তুতিও চলছে… তারা আলোচনা করতে আগ্রহী।”
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “তবে বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।”











































