
ফাইল ছবি
চলমান সার্বিক পরিস্থিতিতে অধৈর্যশীল আচরণ কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়ানো থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির লেখেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ ও কোরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবাণীতে আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘সময়টা জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে।’
সবশেষে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব—ইনশাআল্লাহ।’









































