রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ জানুয়ারি ২০২৬, ৮:১২ পূর্বাহ্ন
শেয়ার

সবাইকে দায়িত্বশীল আচরণের আহবান জামায়াত আমিরের


Jamayet-Amir-Dr-Shafik

ফাইল ছবি

জাতীয় জীবনের বর্তমান সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বহু ত্যাগ ও কোরবানির মাধ্যমে জাতি এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, এ সময় কোনো ধরনের বিরূপ আচরণ থেকে বিরত থাকতে হবে এবং সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জামায়াত আমির আরও জানান, তাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন।

এদিকে, রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি ভিন্নধর্মাবলম্বীদের নিজের সন্তানের মতো দেখবেন বলে আশ্বাস দেন। প্রতিনিধিদলে ছিলেন ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।