বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৫ জানুয়ারি ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান লিডার্স লেবেল


label

বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতকে শক্তিশালী করতে বিনিয়োগ করছে চীনভিত্তিক প্রতিষ্ঠান লিডার্স লেবেল ম্যাটেরিয়াল (বাংলাদেশ) কোং লিমিটেড।

গেলো মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড)-এর সঙ্গে জমি লিজ চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বিএসইজেড-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
লিডার্স লেবেল ম্যাটেরিয়াল (বাংলাদেশ) কোং লিমিটেড চীনের চেচিয়াং প্রদেশের হুচৌ শহরভিত্তিক হুচৌ লিংশিয়ান সিল্ক রিবন কোং লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ট্যাগ, লেবেল ও আরএফআইডি সমাধান প্রদানে সুপরিচিত এবং আন্তর্জাতিক পোশাক, টেক্সটাইল ও রিটেইল ব্র্যান্ডসমূহের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আধুনিক উৎপাদন সক্ষমতা ও উদ্ভাবন নির্ভর কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি ট্রেসেবিলিটি, ব্র্যান্ডিং এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় সহায়ক উচ্চমানের পণ্য উৎপাদনে বিশেষ সুনাম অর্জন করেছে।