বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২১ জানুয়ারি ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শেয়ার

নতুন পে স্কেলে দ্রব্যমূল্য বিবেচনায় রাখা হয়েছে: অর্থ উপদেষ্টা


Salehuddin

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত পে-কমিশনের প্রতিবেদনে দ্রব্যমূল্য ও বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা খুশি হবেন, এমন সুপারিশ থাকছে প্রতিবেদনে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যদের সাথে নিয়ে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন। তবে প্রতিবেদন জমার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালের বেতনকাঠামো অনুসারে বেতন-ভাতা পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এখন প্রায় ১৫ লাখ। গত দশ বছরে নতুন পে স্কেল না হওয়ায় নানা সময় দাবি-দাওয়া উত্থাপন করেন সরকারি চাকরিজীবীরা। গত জুলাইয়ে অন্তবর্তী সরকার পে কমিশন গঠন করে।