রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ জানুয়ারি ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
শেয়ার

দল হারালেন বিএনপির আরও পাঁচ নেতা


BNP

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার কারণে সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন—হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আসাদুজ্জামান লেবু এবং চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আরিফুল ইসলাম আরিফ।