রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার

এনসিপির ইশতেহার ঘোষণা আজ


এনসিপির ইশতেহার ঘোষণা আজ

ফাইল ছবি

নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ইশতেহার ঘোষণা করবে দলটি।

দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনসিপির ইশতেহারের মটো হবে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। ইশতেহারে গুরুত্ব পাবে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে।

এই অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।