রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ জানুয়ারি ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
শেয়ার

সোমবার খুলনা যাবেন তারেক রহমান


খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন

নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামী সোমবার খুলনায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২৪ বছর পর খুলনা যাবেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন।

খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, দীর্ঘ সময় পর বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান খুলনা আসছেন। নেতা-কর্মীরা তারেক রহমানকে দেখার জন্য অধির আগ্রহে রয়েছেন। এই নিয়ে সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে।

খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনার দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপি’র নেতা-কর্মীরই নয়, সাধারণ মানুষও অংশ নেবেন।