রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ জানুয়ারি ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শর্মিলা রহমান


shormila-rahman

গুলশান-১ এর ডিএনসিসি পাকা মার্কেট এলাকায় প্রচারণা চালান শর্মিলা রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়েছেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় তিনি শাহজাদপুরস্থ সুবাস্তু নজর ভ্যালি মার্কেট থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন।

পরবর্তীতে শামিলা রহমান গুলশান ডিএনসিসি মার্কেট এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ ঢাকা-১৭ আসনের স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দীর্ঘ সময় পর পরিবারের কোনো সদস্য সরাসরি মাঠে অংশ নেয়ার কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গণসংযোগকালে শামিলা রহমান স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।