শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
শেয়ার

সোমবার রাজস্থানে বিয়ে করছেন রাশমিকা-বিজয়?


Rashmika-Bijoy

তেলুগু সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান্নার বিয়ে নিয়ে নতুন করে জোর গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে, রাজস্থানের উদয়পুরে আগামীকালই (২ ফেব্রুয়ারি ২০২৬) বিয়ে করতে পারেন এই তারকা জুটি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, উদয়পুরের একটি রাজপ্রাসাদে ফুল ও আলোর সাজসজ্জা করা হচ্ছে এবং মঞ্চ নির্মাণসহ বিভিন্ন আয়োজন চলছে, যা দেখতে অনেকটা জমকালো বিয়ের প্রস্তুতির মতো। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, উদয়পুরের ঐতিহ্যবাহী সিটি প্যালেসেই আগামী ২ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান হতে পারে। অভিজাত ও বড় আয়োজনে এই প্রাসাদের সুনাম থাকায়, গুঞ্জন আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে বলে মনে করছেন ভক্তরা।

ভিডিওতে দেখা যায়, কর্মীরা আলোকসজ্জা বসাচ্ছেন, ফুল দিয়ে সাজাচ্ছেন প্রাঙ্গণ এবং মঞ্চ তৈরির কাজ চলছে। পুরো আয়োজনটিই একটি রাজকীয় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির মতো মনে হচ্ছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে রাশমিকা মান্দান্না ও বিজয় দেবরাকোন্ডার বাগদান সম্পন্ন হয়েছে—এমন খবরও প্রকাশ পেয়েছিল। সেই সময় থেকেই ভক্তরা তাদের বিয়ের দিন ঘোষণার অপেক্ষায় ছিলেন।

তেলুগু সিনেমার এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচিত।

তবে ভাইরাল ভিডিও এবং অনলাইন জল্পনা–কল্পনার পরও রাশমিকা মান্দান্না ও বিজয় দেবরাকোন্ডার পক্ষ থেকে উদয়পুরে বিয়ের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

গুঞ্জন প্রসঙ্গে রাশমিকার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি শুধু মুচকি হেসে এড়িয়ে যান, কোনো সরাসরি মন্তব্য করেননি। এ কারণে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

এদিকে সম্ভাব্য এই বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা ইতোমধ্যেই শুভেচ্ছা বার্তা, ভিডিও ও মিম শেয়ার করছেন। কেউ কেউ তাদের কল্পনায় সাজানো বিয়ের দৃশ্যও প্রকাশ করছেন।

দুজনের টিম থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য না আসায়, উদয়পুরে বিয়ের আয়োজন নিয়ে সব তথ্যই আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনের ওপর নির্ভর করছে। তবু ভাইরাল ভিডিও নতুন করে এই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া