
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলাম ভোটারদের জন্য অনলাইন তথ্যসেবা চালু করেছেন।
ঢাকা-১১ আসনের ভোটাররা ঘরে বসেই ওয়েবসাইটে ঢুকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী ফর্ম পূরণ করলে জানতে পারবেন নিজের নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও অবস্থান।
নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে উল্লেখ করেন, এতে নির্বাচন দিনের আগে থেকেই ভোটাররা সহজে প্রস্তুতি নিতে পারবেন এবং বিভ্রান্তি কমবে।
পোস্টে বলা হয়, ওয়েবসাইটে পাওয়া যাবে একজন নাহিদ ইসলাম হয়ে উঠার পেছনের গল্প, রাজনৈতিক জীবন এবং ঢাকা-১১ আসনের জনতার ইশতেহার।
ওয়েবসাইটটিতে ঢাকা-১১ আসনের ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের যোগাযোগ নম্বরও দেওয়া আছে। ফলে প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে। পাশাপাশি যাদের ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়, তাদের জন্য রয়েছে কল সেন্টার সুবিধা। ফোন করেই ভোটকেন্দ্রসহ প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাবে।
ভোটার-সম্পর্কিত তথ্য ও সেবার জন্য ঢাকা-১১ আসনের ভোটাররা https://nahidfordhaka11.com/ ওয়েবসাইট ভিজিট এবং প্রয়োজনে হটলাইন নম্বর +৮৮০৯৬৪০১১৩৬২৪-এ যোগাযোগ করতে পারবেন।









































