
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ হয় ২০২৪ সালে
প্রথমবার প্রকাশ হলো বড়দের নিয়ে ছোটদের গান! শুনতে একটু খটকা লাগার কথা। প্রশ্ন ওঠার কথা- সে আবার কেমন গান? উত্তরে বলা যেতে পারে, এটা আসলেই অন্যরকম একটি গান। যে গানে ছোটদের পক্ষ থেকে বড়দের জন্য রয়েছে কিছু পরামর্শ।
জীবনমুখী ঘরানার এই গানটির নাম ‘অবিশ্বাসের দেশে’। স্থপতি এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এবং অটমনাল মুনের সংগীতায়োজনে এটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। এটি মেঘার গাওয়া তৃতীয় মৌলিক গান।
‘অবিশ্বাসের দেশে’ গানচিত্রটি প্রকাশ হয়েছে এক নির্ঝরের গান প্রজেক্টের আওতায় গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে। মৃন্ময়ী মেঘাকে মডেল করে গানটির ভিডিও বানিয়েছেন মুজাহিদ মিজাব।
ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে/ আবোল তাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে/ ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/ অবিশ্বাসের দেশে/ একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে/ …।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ হয় ২০২৪ সালে অটমনাল মুনের কথা, সুর, সংগীতে ‘ভূতের রাজা দিলো বর’। ২০২৫ সালে প্রকাশ হয় এনামুল করিম নির্ঝরের কথা-সুরে দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’।









































