রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করা হবে: তারেক রহমান


Tareq-Rahman

বিএনপি ক্ষমতায় এলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাম পুনরায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে এবং সেনাবাহিনীর জন্য ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে’ বাস্তবায়ন করা হবে।

শনিবার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআরের নাম ও পোশাক পরিবর্তন করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পিলখানার হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস বা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার বিষয়েও আলোচনা করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনসহ সেনাবাহিনী–সংক্রান্ত বিভিন্ন সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সেনাবাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন বিএনপি নেতা।