
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় তাঁর ভাষণ শুরু হয়। ভাষণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখছেন।
ডা. শফিকুর রহমানের এই ভাষণ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।









































