রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
শেয়ার

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান জয়ী


Kurigram Jamat

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি মোট ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে এগিয়ে থেকে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই সহোদর ভাই ও বিএনপির প্রার্থী মো. আজিজুর রহমান। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট অর্জন করেছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ এবং নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন।