
ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়লগ্নে প্রশাসনের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর ড. শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগকে এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।





































