রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

মঙ্গলবার সংসদ ভবনে শপথ নেবেন সংসদ সদস্য ও মন্ত্রীরা


jatiya-sangsad

জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন। ওই দিন সকালে সংসদ ভবনে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

একই দিন বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিবেন নবগঠিত মন্ত্রীসভার সদস্যরা। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এর আগে জানা গিয়েছিল, শপথগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি সোমবার।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্যদের বঙ্গবভনের দরবার হলে শপথ নেওয়ার রেওয়াজ থাকলেও এবার রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।