শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
শেয়ার

নেপালকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ


 

west indies

টি–টুয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ

মুম্বাইয়ের মাঠে নেপালকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়েই শেষ আটের টিকিট কাটল ক্যারিবীয়রা। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল নেপালের।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে নেপাল। মাত্র ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটিকে সম্মানজনক পুঁজি এনে দেন দীপেন্দ্র সিং ঐরি ও সোমপাল কামি। দীপেন্দ্রর ৫৮ এবং সোমপালের ২৬ রানের লড়াকু ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান তোলে নেপাল।

১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় কোনো বেগ পেতে হয়নি স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতে ৪৩ রান আসার পর ব্রান্ডন কিং আউট হলেও শাই হোপ ও শিমরন হেটমায়ার মিলে খেলা শেষ করে আসেন। অধিনায়ক শাই হোপ ৪৪ বলে ৬১ এবং হেটমায়ার ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। তাদের অবিচ্ছিন্ন ৯১ রানের জুটিতে ভর করে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।