রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
শেয়ার

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম


Nahid Islam

নাহিদ ইসলাম || ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধী দলের সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে।

১১-দলীয় জোটের একাধিক সংসদ সদস্য জানান, সংসদের বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।

এছাড়া, সংসদের বিরোধীদলীয় নেতা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।