
ফাইল ছবি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে গেজেটটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান-কে প্রধানমন্ত্রী পদে নিয়োগের অনুমোদন দিয়েছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।
নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে ভেঙে গেছে বলে গণ্য হবে। এছাড়া প্রধানমন্ত্রীর পদে তারেক রহমান-কে নিয়োগ দেয়ার জন্য আলাদা গেজেটও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল।







































