রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শেয়ার

বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


PM at Zia Uddan

নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে যান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে যান।

প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। পরে বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

দোয়া ও মোনাজাত শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সেখানে কিছু সময় নীরবে অবস্থান করেন।