
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সচিবালয়ে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
সরকারি সূত্র জানায়, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হলেও এবার সচিবালয়ে বৈঠক আয়োজনকে প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়।






































