রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
শেয়ার

২৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা, অংশ নেবে সব প্রকাশক, লাগবে না স্টল ভাড়া


Boimela

ফাইল ছবি

আরও পাঁচদিন পিছিয়ে এবারের অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। যে সকল প্রকাশনা সংস্থা মেলা বর্জনের ঘোষণা দিয়েছিলেন তারাও মেলায় অংশ নেবেন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এবারের মেলায় কোনো স্টল ভাড়া দিতে হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ কথা জানান তিনি।