
প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ফাইল ছবি
শনিবারও অফিস করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনে গতি আনার লক্ষ্যে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। যা বেশ প্রশংসিত হয়েছে। একইসঙ্গে মন্ত্রীদের দিয়েছে বাহুল্য খরচ না করার নির্দেশনা।
এছাড়া সরকারি গাড়ির পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশ রাজধানীর যানজটের বিষয়টি বিবেচনা করে তিনি তার গাড়িবহরের সংখ্যাও কমিয়ে এনেছেন। আগে সাধারণত ১৩ বা ১৪টি গাড়ি থাকলেও আজ তা মাত্র ৪টিতে আনা হয়েছে। এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম রয়েছে, সেটি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।





































