রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
শেয়ার

‘নকলের মতো মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে’


Eshaniu-Haq-Milon

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কচুয়াকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। যেভাবে কচুয়া থেকে নকলমুক্ত অভিযানের যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই এবার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশের যাত্রাও কচুয়া থেকেই শুরু হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন এই সাংসদ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।