মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী


Abdul-Muktadir

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজার যেন গুটিকয়েক মানুষের হাতে জিম্মি না থাকে—সে বিষয়ে সরকার সজাগ রয়েছে এবং শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সোমবার মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি জানান, বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলেও রমজানকে সামনে রেখে কেউ কেউ কৃত্রিম মূল্যবৃদ্ধির চেষ্টা করছে। এ ধরনের কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পুরো ঢাকায় একযোগে নজরদারি কঠিন হলেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত বাজার তদারকি করছে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি রমজানে অতিরিক্ত মুনাফা না করার আহ্বান জানান।

তিনি আরও জানান, টিসিবির মাধ্যমে বাজারে সরবরাহ সহায়তা দেওয়া হচ্ছে এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের মাধ্যমে কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় কম রয়েছে।

পরে তিনি দেশের বড় পাইকারি বাজার কারওয়ান বাজার পরিদর্শন করে বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।