রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২ মার্চ ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন তিন সাংবাদিক


Deputy Press secretary

মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌলা ও মো. জাহিদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব পদে তিন সাংবাদিককে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন—মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌলা এবং মো. জাহিদুল ইসলাম।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্তদের অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এ শর্তে তারা গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতনভুক্ত হয়ে যোগদানের তারিখ থেকে দায়িত্ব পালন করবেন।

চুক্তির মেয়াদ হবে প্রধানমন্ত্রীর কার্যকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে।