
জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়
ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ ও হুইপ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। তারা হলেন—হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগসমূহ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ গ্রহণ করতে পারেন বলে জানা গেছে।






































