বুধবার । মার্চ ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ মার্চ ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি নিয়ে কড়া সতর্কবার্তা ইরানের


hormuz

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি বলেছেন, হরমুজ প্রণালি সবার জন্য ‘শান্তি ও সমৃদ্ধির পথ’ হতে পারে, আবার যুদ্ধপ্রিয় শক্তিগুলোর জন্য এটি ‘পরাজয় ও দুর্ভোগের’ পথেও পরিণত হতে পারে।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আলী লারিজানি জানান, ‘হরমুজ প্রণালি হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে, নতুবা যুদ্ধপ্রিয়দের জন্য এটি পরাজয় ও দুর্ভোগের প্রণালিতে পরিণত হবে।’ বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।