
ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকায় সবচেয়ে বেশি রয়েছে তেহরান প্রদেশে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অন্তত ৫৬টি সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।
ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে জাদুঘর ও ঐতিহাসিক স্মৃতিস্তম্ভও রয়েছে এবং এগুলোর অনেকগুলোতেই গুরুতর কাঠামোগত ক্ষতি হয়েছে বলে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় দাবি করেছে।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন অঞ্চলে এসব ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকায় সবচেয়ে বেশি রয়েছে তেহরান প্রদেশে, যেখানে ১৯টি স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ইরানের কুর্দিস্তান প্রদেশেও ১২টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।







































