শনিবার । মার্চ ১৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৪ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা হলে ইরানের উপকূলে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের


trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খোলা রাখতে প্রয়োজন হলে ইরানের উপকূলে সামরিক হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র এবং অন্য দেশগুলো যৌথভাবে নৌবাহিনী মোতায়েন করবে, যাতে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিরাপদ ও চালু রাখা যায়।

তিনি আরও বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ যেসব দেশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল, তাদেরও এ উদ্যোগে যুদ্ধজাহাজ পাঠানো উচিত।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের পক্ষে ড্রোন হামলা, সমুদ্রপথে মাইন পেতে রাখা কিংবা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তুলনামূলক সহজ।

তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে হামলা চালাবে এবং ‘যে কোনো উপায়ে’ হরমুজ প্রণালি খোলা রাখবে।

সূত্র: বিবিসি