সোমবার । মার্চ ১৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৬ মার্চ ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন
শেয়ার

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


PM-Tareq-Rahman

ফাইল ছবি

মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে ১১ রানের জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৫ মার্চ) জয়ের পর এক বিবৃতিতে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের এই নজরকাড়া পারফরম্যান্স পুরো দেশকে গর্বিত করেছে। তাদের পরিশ্রম, আত্মবিশ্বাস ও দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও দলের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের পর এটিই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে ২০১৫ সালে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক ‘বাংলাওয়াশ’ করেছিল বাংলাদেশ। দীর্ঘ ১১ বছর পর আবারও ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল লাল-সবুজের প্রতিনিধিরা।