
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরে জানানো হয়—বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
একইসঙ্গে দলটির পক্ষ থেকে জানানো হয়, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই মীর শাহে আলম এই সিদ্ধান্ত নিয়েছেন।








































