মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩০ মার্চ ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
শেয়ার

‘প্রেশার কুকার’ দেখে প্রশংসায় অপি করিম


Opi-Karim

অপি করিম। ফাইল ছবি

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রায়হান রাফির ‘প্রেশার কুকার’ দেখে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী অপি করিম। ফেসবুক পোস্টে তিনি ছবিটির গল্প, নির্মাণ ও অভিনয় নিয়ে প্রশংসা করেন।

অপির মতে, অযথা নাচ–গান বা মারামারি ছাড়াই শক্তিশালী গল্প দিয়ে দর্শককে ধরে রাখার সক্ষমতা দেখিয়েছে ছবিটি। রায়হান রাফির আগের কাজের তুলনায় এটি একটি ভিন্নধর্মী ও পরিণত নির্মাণ বলেও মন্তব্য করেন তিনি।

অভিনয়শিল্পীদের পারফরম্যান্সেও সন্তুষ্টি প্রকাশ করেন অপি করিম। বিশেষ করে নাজিফা তুষির তীব্র ও প্রভাবশালী অভিনয় তাঁকে মুগ্ধ করেছে। পাশাপাশি রিজভী রিজু ও ফজলুর রহমান বাবুর অভিনয়ও প্রশংসিত হয়েছে তাঁর পোস্টে।

Presser-cooker

কারিগরি দিক—সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, সাউন্ড, সেট, কস্টিউম ও লোকেশনের যত্নশীল উপস্থাপনাও আলাদা করে উল্লেখ করেন তিনি। যদিও কিছু অংশ সংক্ষিপ্ত হলে গল্প আরও সংহত হতে পারত বলে মন্তব্য করেন।

সব মিলিয়ে, গল্পনির্ভর সিনেমা নির্মাণে রায়হান রাফির ঝুঁকি নেওয়ার সাহসকে প্রশংসা করেছেন অপি করিম এবং ভবিষ্যতে তাঁর আরও কাজ দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।