
ছবি: সংগৃহীত
ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আংশিকভাবে শুরু হলেও অনিশ্চয়তা কাটেনি। মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত মাত্র ৯টি বাণিজ্যিক জাহাজ এই পথ অতিক্রম করেছে—স্বাভাবিক সময়ের তুলনায় যা অত্যন্ত কম। এর মধ্যে দুটি তেল ও রাসায়নিক ট্যাঙ্কার।
যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ চলাচল করত এই গুরুত্বপূর্ণ রুটে। সংঘাতের কারণে প্রায় ৮০০ জাহাজ এই অঞ্চলে আটকা পড়ে আছে বলে জানিয়েছে লয়েডস লিস্ট। ফলে তেল সরবরাহ ও বিশ্ববাজারে বড় ধরনের অভিঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
ইরান সাময়িকভাবে পথ খুলে দিলেও সামুদ্রিক মাইনের ঝুঁকির কথা জানিয়ে জাহাজগুলিকে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শিগগিরই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। বিশ্লেষকদের মতে, সীমিত জাহাজ চলাচল শুরু হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়।
সূত্র: বিবিসি, আল জাজিরা










































