শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১০ এপ্রিল ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
শেয়ার

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী


Pak-Foreign-Minister

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক তীব্র ভাষার পোস্টে তিনি বলেন, শান্তি আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও ইসরায়েল লেবাননে নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলের নেতৃত্বে এ অঞ্চলে ধারাবাহিক রক্তপাত চলছে। আসিফ বলেন, “প্রথমে গাজা, এরপর ইরান এবং এখন লেবানন—নিরীহ মানুষের রক্ত ঝরানোই যেন তাদের একমাত্র লক্ষ্য।”

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদে আলোচনায় বসার প্রস্তুতির মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন কঠোর মন্তব্য নতুন ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: আল–জাজিরা