
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, গত সপ্তাহে সস্ত্রীক হত্যাচেষ্টায় তিনি গুরুতর জখম হয়েছিলেন। সেই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা ৩৯ দিনের বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে—তাদের টার্গেটেড হামলায় ৫০ জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছে।
রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সূত্র বলছে, নিহতদের বেশিরভাগই ইরানের শাসনব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন।

সূত্র: আল-জাজিরা







































