শনিবার । এপ্রিল ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ এপ্রিল ২০২৬, ৯:২১ অপরাহ্ন
শেয়ার

মার্কিন কর্মকর্তাদের দাবি

হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণের সক্ষমতা নেই ইরানের


hormuz

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক করতে পারছে না ইরান, কারণ তারা নিজেরাই পানিতে পেতে রাখা নৌ-মাইনের অবস্থান সঠিকভাবে শনাক্ত করতে হিমশিম খাচ্ছে।

তাদের মতে, এলোমেলোভাবে মাইন বসানোর ফলে কোথায় কত মাইন রয়েছে—তার নির্ভরযোগ্য তথ্য নেই, এমনকি কিছু মাইন স্রোতে ভেসে স্থান পরিবর্তনও করে থাকতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র দ্রুত প্রণালি উন্মুক্ত করার জন্য চাপ বাড়ালেও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে সংঘাতের সময় ইরান ছোট নৌযান দিয়ে প্রণালিতে মাইন বসায়, সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকিও দেয়। এতে তেলবাহী ট্যাংকারসহ জাহাজ চলাচল কমে গিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়।

বর্তমানে সীমিত আকারে একটি নির্দিষ্ট রুট চালু রাখা হয়েছে, তবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করেছে—নির্ধারিত পথের বাইরে গেলে জাহাজগুলো মাইনের ঝুঁকিতে পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের মাইন অপসারণ অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।